সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৫

অসুস্থ সাংবাদিক মাহফুজ মল্লিক রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

রেদওয়ান আহমেদ জাকির।।
অসুস্থ সাংবাদিক মাহফুজ মল্লিক রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

মতলব দক্ষিণ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ মল্লিক তীব্র বুকে ব্যথা নিয়ে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুরে মতলবে থাকাবস্থায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সাংবাদিকরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। তবে হৃদরোগ সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নিয়ে আসেন এবং রাত সাড়ে ১০টায় মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ (কার্ডিওলজি) বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সাংবাদিক মাহফুজ মল্লিকের অসুস্থতার খবরে মতলবের সাংবাদিক সমাজসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ নেমে এসেছে। মতলব প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও তাঁর পরিবারের পক্ষ থেকে আশু সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়