প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯:৪১
শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জন্মাষ্টমী উদযাপনে সার্বিক সহযোগিতা থাকবে
— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা শুভ জন্মাষ্টমী যাতে সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে—এ সময়কে ব্যবহার করে একটি শ্রেণি যেন উসকানি বা বিতর্কিত মন্তব্য করে ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে। এসব বিষয়ে আমাদের ও আপনাদের সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পর্যায়ে পুলিশ সুপার এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করবে। এই ধর্মীয় অনুষ্ঠানটি যাতে ভালোভাবে সম্পন্ন হয়, সে জন্যে আমাদের সর্বোচ্চ সহায়তা থাকবে। একই সঙ্গে জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিজেদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমরা যুগ যুগ ধরে সকল ধর্মাবলম্বী পাশাপাশি থেকে নিজ নিজ ধর্ম পালন করে আসছি। চাঁদপুরে ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বিশেষ সুনাম রয়েছে। আমরা ইতোমধ্যেই জেনেছি, চাঁদপুর শহরে জন্মাষ্টমী উপলক্ষে দু-তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে। আশা করছি সেগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে।
|আরো খবর
বুধবার (১৯ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা পরিষদের সভাপতি নেপাল সাহা, ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মতলব








