প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৩৬
মতলবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ

মতলব পৌর এলাকায় মডেল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ‘ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’-এর নবম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুরে ধনারপাড়ে ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ সেন্টারের নিজস্ব কার্যালয়ে দারুল ইসলাম সোসাইটির আয়োজনে ৯ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের এই সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়।
বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ও দারুল ইসলাম জামে মসজিদের সহ-সভাপতি প্রফেসর ডা. মো. দেলোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সাইফা সেহেল নিশাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধান, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী তাহসিন, প্রকৌশলী শাফিন, আদর্শ স্কুল মতলবের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, মতলব পৌর যুব জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস খান, দারুল ইসলাম সোসাইটির নির্বাহী সদস্য নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন প্রধান অতিথি ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মো. দেলোয়ার হোসেন।








