প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৬:১৩
কচুয়ায় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কচুয়ায় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
|আরো খবর
'মাদক প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের চেয়ে সচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর'—এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল।
বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু মজুমদার এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা।
প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া খানম জারা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
এ সময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী মো. বাছির উদ্দিন, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ছবি: কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল।








