সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৭:৪৪

কচুয়া পৌরসভার ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকার বাজেট ঘোষণা

আলমগীর তালুকদার।।
কচুয়া পৌরসভার ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকার বাজেট ঘোষণা

কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এ বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮৫৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ চলছে। কচুয়া একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে এখনো উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। গত অর্থবছরে পৌরসভায় গণশৌচাগার, কিচেন মার্কেট, নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণের জন্য ডাম্পিং স্টেশন, খাল খনন, সৌর সড়কবাতি স্থাপন এবং যাত্রীছাউনি নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির আলম নসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার সাবেক মেয়র ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, বাজার পরিচালনা সমিতির সভাপতি হাজী তরিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার এবং সাংবাদিক সুজন পোদ্দার ও আবু সায়েম মৃধা।

এ সময় কচুয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রকৌশলী আব্দুল আলীম লিটন, শাহিনা আক্তার ও ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ইমাম হোসেন, হিসাব সহকারী আলমগীর হোসেন, কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক, কর নির্ধারক মহসিন মিয়া, কার্যসহকারী ইউসুফ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন

কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়