প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৮:৩১
মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সভা
ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. (রেজি. নং- ২০২৫/৪৩০)-এর এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টায় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা হলেন সমাজের অর্থনৈতিক চালিকাশক্তি। মহামায়া বাজারের ব্যবসায়ীদের এই ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি সমিতির ভবিষ্যৎ সকল কল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া বাজারের ইজারাদার ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবু তাহের খোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, অভিভাবক সদস্য সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সমিতির উপদেষ্টা মো. নুরুল ইসলাম, রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সাজ্জাদুল হক সোহাগ, আফসার ইয়ামিন রনি প্রমুখ।
সভায় প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিলো : সমিতির বিগতদিনের আর্থিক হিসাব উপস্থাপন, নতুন করে সঞ্চয় আদায় সংক্রান্ত দীর্ঘ আলোচনা এবং সমিতির সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।
সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ নিজ সঞ্চয়/সদস্য বই সঙ্গে নিয়ে সভায় অংশ নেন এবং হিসাব-নিকাশ যাচাই-বাছাই শেষে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া মহামায়া বাজারের সাধারণ ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক জসিম উদ্দিন (হৃদয়), মাসুদ হোসেন বেপারী, ক্রিয়েটিভের স্বত্বাধিকারী আব্দুল কাদির হাজী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন ও ইয়াছিন ভূঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা বাজারের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শামিম পাটোয়ারী, কোষাধ্যক্ষ মো. বরকত উল্লাহ এবং সদস্য মিলন হাজীসহ সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।
সভাপতি জসিম উদ্দিন বেপারী তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০২৪ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই সমিতি (রেজি. নং- ২০২৫/৪৩০) ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে রয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় আমরা মহামায়া বাজারকে একটি আধুনিক ও আদর্শ ব্যবসাকেন্দ্রে পরিণত করতে বদ্ধপরিকর।
সবশেষে একটি উন্নত ও সমৃদ্ধ বাজারের প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ক্যাপশন:
চাঁদপুর সদরের মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. (রেজি. নং- ২০২৫/৪৩০)-এর সাধারণ সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি শাহমাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। পাশে বিশেষ অতিথি আবু তাহের খোকনসহ অন্য অতিথিবৃন্দ।







