প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬
মুন্সিরহাট সপ্রাবির ৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
|আরো খবর
১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২ টায় মতলব দক্ষিণের ১২০নং মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুল হাজরা ও বিল্লাল মিজির যৌথ উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে প্রধান শিক্ষক হেলেনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজমুল হাজরা, মো. বিল্লাল মিজি, রাজন প্রধান, মো. আব্দুল্লাহ আল মামুন হাজরা, মো. রফিকুল ইসলাম হাজরা, আসমা ইসলাম, সুমি আক্তার প্রমুখ। সদ্য প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। ঈর্ষণীয় এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো : ফিরোজা আক্তার রিমা, তানহা, মেহজাবিন, সানজিদা, আমিনুল ইসলাম, মো. শাহাদাত হোসেন ও ইমতিয়াজ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হেলেনা আক্তার জানান, “আমাদের সকল শিক্ষকের সম্মিলিত চেষ্টা, অভিভাবকগণের সচেতনতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফলেই ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। আগামী দিনেও আমদের চেষ্টা অব্যাহত থাকবে, যাতে করে প্রতি বছরই আমরা ভালো রেজাল্ট করতে পারি।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন অভিভাবক ও সকল শিক্ষিকা।
ডিসিকে/ এমজেডএইচ








