মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২০:১০

মারজুক আব্দুল্লাহ নাফি টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

অনলাইন ডেস্ক
মারজুক আব্দুল্লাহ নাফি টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মারজুক আব্দুল্লাহ নাফি। সে ২০২৫ সালে এ বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করে। সে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য, সাংবাদিক ও সহকারী অধ্যাপক আরিফ ইমাম মিন্টু এবং সহকারী অধ্যাপক মোস্তারী বেগমের একমাত্র ছেলে।

আব্দুল্লাহর এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আবদুল্লাহর বাবা আরিফ ইমাম মিন্টু বলেন, এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সবার দোয়া ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি এ সাফল্যের জন্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মারজুক আব্দুল্লাহ নাফি তার এই অর্জনে মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার দোয়া কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়