প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২২:৫৮
সূচীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শাহরাস্তির ঐতিহ্যবাহী সূচীপাড়া ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আহম্মেদ। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহাদাত হোসেন, আলী হোসেন মন্টু, মো. আলী আকবর বেপারি, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কলেজের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, অভিভাবক প্রতিনিধি মো. আক্তার হোসেন, মহিউদ্দিন বাহার প্রমুখ।
আলোচনা সভাশেষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সূচীপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







