বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:০৮

মাদকসহ সকল অপরাধ রুখতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

.....পুলিশ সুপার মো. রবিউল হাসান

মো. নাছির উদ্দিন।।
মাদকসহ সকল অপরাধ রুখতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

কচুয়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে কচুয়া থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদকের ছোবল এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে ছোটবেলা থেকেই তাদের সঠিক কাউন্সেলিং করতে হবে এবং সন্তানদের হাতে অযথা মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে।" তিনি আরও বলেন, চাঁদপুরে ঘটে যাওয়া ডাকাতির অধিকাংশ ঘটনাই কচুয়াতে হয়ে থাকে। এই অপরাধ ও মাদক দমনে প্রতিটি পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি। একই সাথে পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ জানান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পুলিশিং কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার। এ সময় বক্তারা মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সে সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়।

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাজ থেকে অপরাধ দূরীকরণে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়