রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২৩:২৬

মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা

অনলাইন ডেস্ক
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা

চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্রে 'বার্ষিক (২০২৫-২৬) গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০২৬-২৭) প্রণয়ন' শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) সকালে চাঁদপুর নদী কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এ

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণার বিকল্প নেই। গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তিকে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নদীকেন্দ্রিক মৎস্য সম্পদ রক্ষা, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের সংরক্ষণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষকদের আরও কার্যকর ও বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গবেষণা প্রতিষ্ঠান ও মৎস্য অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে। গবেষণার ফলাফল যেন সরাসরি মৎস্যজীবী, খামারি ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আগামী অর্থ বছরের গবেষণা প্রকল্প প্রণয়নে মাঠ পর্যায়ের বাস্তব সমস্যা, প্রযুক্তিগত চাহিদা এবং জাতীয় মৎস্য উন্নয়ন নীতিমালাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বাবুল কৃষ্ণ ওঝা এবং মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল বিএম মোস্তফা কামাল।

চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদের সভাপতিত্বে এবং আরএসএসও রুমানা ইয়াসমিনের সঞ্চালনায়

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র রায়পুর-লক্ষ্মীপুরের উপ-পরিচালক অজিত কুমার পাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফেরদৌস সিদ্দিকী।

দু পর্বে অনুষ্ঠিত কর্মশালাটি সকাল থেকে বিকেল পর্যন্ত চলে। কর্মশালায় বিভিন্ন জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় ২০২৫-২৬ অর্থ বছরের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থ বছরের জন্যে নতুন গবেষণা প্রকল্প ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত

আলোচনা করা হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

ছবির ক্যাপশন

চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র আয়োজিত 'বার্ষিক (২০২৫-২৬) গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০২৬-২৭) প্রণয়ন' শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়