শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২১:৩১

মতলবে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া

জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই

---------ড. জালাল উদ্দিন এমপি

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই
ছবি-১: মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া করছেন ড. জালাল উদ্দিন এমপি।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেছেন, জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত 'স্মার্ট বাংলাদেশ' গড়ার রূপকল্প বাস্তবায়নে আজকের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার (২০ জুন ২০২৬) মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজ এবং শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার মান একেবারে নষ্ট করে দিয়ে গেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার যে কাজ করে যাচ্ছে, তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মতলবে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, মতলবের উন্নয়নে কাজ করার জন্যে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার ও আমার পরিবারের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। মতলবের মানুষের কল্যাণে কাজ করে যাবো।

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মো. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী ও তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল হক মুকুল, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন লুধুয়া হাইস্কুল ও কলেজের সহকারী অধ্যাপক জহির হোসেন, পরীক্ষার্থী মো. সাব্বির হোসেন ও শিক্ষার্থী মেহেদী হাসান অভি। কোরআন তেলাওয়াত করেন তন্বী আক্তার, গীতা পাঠ করেন রাত্রি হাওলাদার ও নাতে রাসুল পরিবেশন করেন ইসমাত সিমি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়