শনিবার, ২০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৪:৪৪

ব্রাজিল জয়লাভ করলে 'হাজী ফিশারিজে'র মাছ দিয়ে এলাকাবাসীকে খাওয়ানো হবে

আব্দুল্লাহ আল মামুন
ব্রাজিল জয়লাভ করলে 'হাজী ফিশারিজে'র মাছ দিয়ে এলাকাবাসীকে খাওয়ানো হবে

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক ও তৃণমূলের জনপ্রিয় নেতা আলহাজ্ব মো. ইলিয়াছ মিজি। "শাসক নয়, জনগণের সেবক হওয়ার প্রত্যাশা" নিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন জুড়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে তাঁর উদারতা এবং দানশীলতা ইতোমধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

​আলহাজ্ব মো. ইলিয়াছ মিজি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং সাবেক মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বিএনপির দুঃসময়ে ৫নং উপাদী উত্তর ইউনিয়নে দলীয় কাণ্ডারী এবং

কর্মীবান্ধব জনদরদী নেতা হিসেবে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আগলে রেখেছেন। ইউনিয়নের মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও সন্ত্রাস নির্মূলে তিনি সবসময় আপোষহীন ভূমিকা পালন করে চলেছেন।

​জনকল্যাণমূলক কাজের পাশাপাশি কৃষিকাজের প্রতি রয়েছে তার গভীর অনুরাগ। এলাকার মানুষের মুখে মুখে এখন তার ব্যতিক্রমী মৎস্য খামার 'হাজী ফিশারিজ'-এর গল্প। এই খামার থেকে উৎপাদিত মাছ তিনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এলাকার দরিদ্র মানুষ ও দলীয় কর্মীদের মাঝে নিয়মিত বিলিয়ে দিয়ে থাকেন। সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও বিপদে পাশে দাঁড়ানোর এই অভিনব প্রয়াস তাঁকে এলাকায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

​খেলাধুলার প্রতিও এই জননেতার রয়েছে দারুণ উৎসাহ। বিশ্বকাপ ফুটবলের একনিষ্ঠ ভক্ত ইলিয়াছ মিজি ঘোষণা দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে যদি তাঁর প্রিয় দল ব্রাজিল জয়লাভ করে, তবে তিনি তাঁর 'হাজী ফিশারিজ'-এর মাছ দিয়ে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষকে এক বিশাল ভোজের মাধ্যমে আপ্যায়িত করবেন। তার এমন সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দঘন ঘোষণা ইউনিয়নবাসীর মাঝে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করেছে।

​স্থানীয় সাধারণ মানুষের মতে, উপাদী উত্তর ইউনিয়নের গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের আশার প্রদীপ হয়ে ঘরে ঘরে আলো ছড়াচ্ছেন ইলিয়াছ মিজি। একজন প্রকৃত জনপ্রতিনিধির যে সমস্ত গুণ থাকা দরকার, তার সবটুকুই ইলিয়াছ মিজির মাঝে বিদ্যমান। এলাকার মানুষ এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, যাতে তিনি আরও বৃহৎ পরিসরে আধুনিক, বৈষম্যহীন ও একটি আদর্শ মডেল ইউনিয়ন বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়