শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:৩১

শিশু থিয়েটারের আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

সংবাদদাতা।।
শিশু থিয়েটারের আয়োজনে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

শিশু থিয়েটার চাঁদপুরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সংস্কৃতি সংগঠক, নতুন কুঁড়ির সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার। চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক ও শিশু থিয়েটার চাঁদপুরের উপদেষ্টা রফিকুজ্জামান রণির সভাপতিত্বে এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক অ্যাড. নুরুল হক কমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল গবেষক আ. গনি, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলার সভাপতি ও শিশু থিয়েটারের সহ-সভাপতি মাহমুদা খানম, প্যাপিরাস পাঠাগারের সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় মিজানুর রহমান স্বপন, প্রান্তিক সাংস্কৃতিক সংগঠন ও অগ্নিবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ছড়াকার কাজী রাসেল, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ ঘোষ, আমির হোসেন বাপ্পি ও সঙ্গীত শিল্পী মোরশেদ খান জয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।

এছাড়া উপস্থিত ছিলেন ভাসানী সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কবি সাইফুল ইসলাম রাজিব, বিশিষ্ট সংগঠক মো. ওয়ালিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়