মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২০:১৫

নারায়ণপুর ডিগ্রি কলেজের এইচএসসি এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায়

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
নারায়ণপুর ডিগ্রি কলেজের এইচএসসি এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায়
নারায়ণপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এবং নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া।

মতলব দক্ষিণে নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে এবং সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এবং নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও নারায়ণপুর ডিগ্রি কলেজের দাতা সদস্য মো. মিজানুর রহমান সরকার, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. এএফএম সাঈফুর রহমান ভূঁইয়া এবং স্যার সলিমুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মো. নূরে আলম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখেন ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল ইসলাম, একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরাফাত শেখ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়