মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২০:১৩

সাংবাদিক জাকির হোসেন সৈকত সাফুয়া সপ্রাবির সভাপতি

এমরান হোসেন লিটন।।
সাংবাদিক জাকির হোসেন সৈকত সাফুয়া সপ্রাবির সভাপতি

ফরিদগঞ্জ পৌর এলাকার সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাকির হোসেন সৈকত। সোমবার (১৫ জুন ২০২৬) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। একই সভায় সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে কামরুল ইসলাম পাটোয়ারী সহ-সভাপতি পদে নির্বাচিত হন। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন : বিদ্যোৎসাহী সদস্য রোজিনা আক্তার, জনপ্রতিনিধির পক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, অভিভাবক সদস্য ফোরকান খান, মহিলা অভিভাবক সদস্য আফসানা আক্তার ও হোসনেআরা আক্তার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হিসেবে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইজুল ইসলাম, জমিদাতা প্রতিনিধি ফিরোজ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম পাঠান এবং শিক্ষক প্রতিনিধি ফাতেমা আক্তার।

জানা যায়, গত ৪ মে ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। পরে ১৩ মে মনোনয়নপত্র বিতরণ, ১৬ মে মনোনয়নপত্র জমা গ্রহণ এবং ২০ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের কার্যক্রম সম্পন্ন হয়।

নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম পাঠান সব ক্যাটাগরির প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন। সর্বশেষ গত ২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাংবাদিক জাকির হোসেন সৈকত ও রোজিনা আক্তারকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক জাকির হোসেন সৈকত বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়