প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:৫৪
আর্জেন্টিনা মানেই অন্যরকম ভালোবাসা...
--স্বাধীন দত্ত

নাট্যাভিনেতা ও সংস্কৃতি কর্মী স্বাধীন দত্ত
|আরো খবর
(সদস্য, অরুপ নাট্যগোষ্ঠী;
সদস্য চাঁসক নাট্যমঞ্চ; সহ-দলনেতা, সনাক-টিআইবি, চাঁদপুরের ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপ) ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় বলেছেন,
একজন ফুটবলপ্রেমী মানুষ হিসেবে আমার প্রথম পছন্দ আর্জেন্টিনা।
বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা একটি অন্যতম জনপ্রিয় দল।
আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জাদুকরি খেলার মুগ্ধতায় আর্জেন্টিনার সমর্থক হয়েছি। ছোট থেকেই এক অন্যরকম ভালোবাসা কাজ করে আর্জেন্টিনা ফুটবলের প্রতি।
তবে শৈশবে একটি ভালো লাগার বিষয় ছিলো, এলাকার সকল বন্ধু মিলে ছবি দিয়ে ব্যানার ফেস্টুন তৈরি করে দেওয়ালে লাগনো এবং সকলে মিলে বড়ো প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখা। এখন প্রায় সকলের ব্যস্ততার কারণে এ বিষয়টি আর তেমন নেই। তবে ফুটবলের প্রতি এক বিশেষ আকর্ষণ এবং প্রিয় দল আর্জেন্টিনার জন্যে সব সময় ভালোবাসা থাকবে।
২০২৬-এর ফুটবল বিশ্বকাপে এক শক্তিশালী দল আর্জেন্টিনা।
আশা করি এবারও আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় করে আনবে।
স্বাধীন দত্ত সবশেষে বলেন, সকল কিছুর ঊর্ধ্বে নিজের দেশের প্রতি ভালোবাসা অবিরাম। আশা করি নিজের প্রিয় দেশ বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে.....!








