প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:০৩
চাঁদপুর লেখক পরিষদের 'সময়ের ডাক' দেয়ালিকার পাঠ পর্যালোচনা

চাঁদপুর লেখক পরিষদের মুখপত্র 'সময়ের ডাক' দেয়ালিকার পাঠ পর্যালোচনা শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপ্রধানে কবিতা পাঠ করেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সদস্য সচিব অ্যাড. বিধু ভূষণ নাথ, রাজীব কুমার দাস, তৃষিতা মজুমদার, মানিক কুমার দাস ও সুপ্রতীক দাস।
|আরো খবর
কবিদের কবিতার তাৎপর্য বিশ্লেষণ করেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, অ্যাড. বিধু ভূষণ নাথ, প্রভাষক মকবুল হোসেন ও নটমঞ্চের সভাপতি পিএম বিল্লাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ মজুমদার ও কণ্ঠশিল্পী তানভীর হোসেন। দেয়ালিকায় ১৫ জন কবির কবিতা রয়েছে। কবিরা হলেন : জাহাঙ্গীর হোসেন, শাহমুব জুয়েল, এম আর ইসলাম বাবু, খোকন চন্দ্র মজুমদার, অ্যাড. বিধু ভূষণ নাথ, মিতা ঘোষ, বাসুদেব সরকার, পিকলো সরকার, রাজীব কুমার দাস, জান্নাতুল ফেরদৌস সুমি, পলাশ দে, তৃষিতা মজুমদার, অনিন্দ্য মজুমদার, শাহরিয়ার আবির ও তাইয়্যেব।
এবারের দেয়ালিকাটি উৎসর্গ করা হয়েছে চাঁদপুর লেখক পরিষদের সেমিনার বিষয়ক সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন তাপুকে।








