মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৬:২৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

কবির হোসেন মিজি।।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বন বিভাগ এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় তোফায়েলন্নেছা মায়া (৬৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন২০২৬) সকালে সড়কের টেকনিক্যাল বন-বিভাগ রাম্তা সংলগ্নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত বিল্লাল পাটোয়ারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েলন্নেছা মায়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চাঁদপুরগামী দ্রুতগতির একটি বোগদাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় জনতা বাসটি আটক করতে সক্ষম হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মতে, সড়কে কঠোর নজরদারি ও ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়