প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:৩৭
রামচন্দ্রপুর গ্রামে বেড়ায় অবরুদ্ধ ক'টি পরিবার

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মক্তবের পেছনের মজিদ খান বাড়িতে বেড়ায় অবরুদ্ধ হয়ে আছে ৪/৫টি পরিবার। জানা যায়, মজিদ খান বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ইমাম হোসেন খান গং বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে সামান্য পথ দিয়ে বাড়িতে আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে। কোনো মালামাল মাথায় করে নিতেও কষ্টকর হয়ে পড়েছে। সম্পত্তি নিয়ে একাধিকবার মাপ জরিপ হলেও তা সমাধান হয়নি।
|আরো খবর
এ ব্যাপারে এলাকার লোকজন বলেন, এভাবে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা ঠিক হয়নি। সম্পত্তিগত বিরোধ রয়েছে সেটা অন্য বিষয়। এ জায়গা দিয়ে বাড়ির সবাই চলাচল করে থাকে।








