প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৭:৪৬
বিত্তবানদের সহযোগিতায় বাঁচতে চায় রাজারগাঁওয়ের যুবক আনাছ

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও গ্রামের কবিরাজ বাড়ির দিনমজুর মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আনাছ দীর্ঘ দিন অসুস্থ। টাকার অভাবে অপারেশন ও চিকিৎসা করাতে পারছে না।
|আরো খবর
আনাছের পিতা আনোয়ার হোসেন বলেন, আমার ছেলের
২০১৫ সালে পিঠের নিচে কোমরের বাম পাশে ফোঁড়া উঠে। সেই ফোঁড়ার ইনফেকশনের অবস্থান নিচের দিকে নেমে রান দিয়ে ছিদ্র হয়ে রক্ত পুঁজ বের হয়। এতে করে বাম রানের হিফ জয়েন্টের বাটি নষ্ট হয়ে যায়। চাঁদপুরসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলে ডাক্তার ১৮/২০ বছর বয়স হলেই তবে অপারেশন করার পরামর্শ দেন। গত দীর্ঘ ৯ বছরে আমার সহায় সম্পদ শেষ করে চিকিৎসা করিয়েছি। এখন অপারেশন, হিফ জয়েন্টের বাটি লাগানো ও চিকিৎসাসহ প্রায় আট লাখ টাকার দরকার। আমার মতো এই অসহায় বাবার পক্ষে সেটি অসম্ভব হয়ে পড়েছে। এখন তার বয়স ২০ বছর, দিন দিন শরীরের অবনতি হচ্ছে। রাতে ঘুমাতে পারে না ব্যথা-বেদনায়। টাকার জন্যে অপারেশন করাতে পারিনি।
তিনি আরো বলেন, গত সপ্তাহে ডাক্তার পরামর্শ দিয়েছেন দ্রততার মধ্যে হিফ জয়েন্টের বাটি পরিবর্তন করতে হবে।
উপায়ন্তর না পেয়ে ছেলেকে চিকিৎসা করতে দেশের বিত্তবান ও দানশীলদের কাছে সাহায্যের জন্য আবেদন করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা :
রাজিয়া,
স্বামী-আনোয়ার হোসেন,
একাউন্ট নং / হিসাব নং ২৩৬০০১০০২৩৪৩২,
রুপালী ব্যাংক,
মহামায়া শাখা,
চাঁদপুর।
বিকাশ পারসোনাল নাম্বার ০১৬২৬৬৫৯০০৩








