শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৭:৪৪

কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

​আলমগীর তালুকদার
কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

​প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ​শনিবার (১৩ জুন ২০২৬) কচুয়া পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।

​এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় কচুয়া পৌরসভায় আমরা আগামী ছয় মাসের মধ্যে ১০০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। পৌরবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা নিজ নিজ আঙ্গিনায় একটি করে গাছ লাগান এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুন।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাছির আলম নসু, অফিস সহকারী জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়