প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:২৯
ম্যারাডোনার ভালোবাসা থেকে আর্জেন্টিনার সমর্থক, খেলাধুলার উন্নয়নে কাজ করতে চাই
— মহসিন মজুমদার লিটন

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মজুমদার লিটন বলেছেন, দিয়াগো ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই তাঁর ফুটবলের প্রতি অনুরাগ সৃষ্টি হয়েছে এবং সে থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন একনিষ্ঠ সমর্থক।
|আরো খবর
তিনি আরও বলেন, আমি যদি কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবো। প্রতিটি স্কুলে খেলার মাঠের ব্যবস্থা করার জন্যে কাজ করবো। খেলাধুলাই পারে একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে। মহসিন মজুমদার লিটন বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম স্বাস্থ্যসচেতন, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তাই আমি মনে করি, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আমাদের তরুণদের জন্যে অনুপ্রেরণা ও উদ্দীপনার একটি বড়ো কেন্দ্র।
এলাকার যুব সমাজ যাতে বিশ্বকাপ ফুটবল খেলা ভালোভাবে দেখতে পারে সেজন্য তিনি তার পক্ষ থেকেও বিভিন্ন সহযোগিতা করা হয়েছে বলে জানান। তিনি খেলাধুলার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।








