শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:১১

খেলাধুলার প্রসারে কাজ করবো

বিশ্বকাপে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে

--- মোবারক পালোয়ান

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে
চাঁদপুর সদর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল সভাপতি মোঃ মোবারক পালোয়ান

আব্দুল্লাহ আল মামুন।। চাঁদপুর সদর উপজেলার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড যুবদল সভাপতি মো. মোবারক পালোয়ান বলেছেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি নির্বাচিত হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

বিশ্বকাপ খেলা প্রসঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও নান্দনিক ফুটবল দল আর্জেন্টিনা তার সবচেয়ে প্রিয় দল। শৈশব থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে বড়ো হয়েছেন। কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, বাতিস্তুতার মতো তারকা ফুটবলারদের খেলা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আমার এলাকায় যে কোনো খেলাধুলার আয়োজন হলে সেখানে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই নির্বাচিত হলে এলাকায় খেলার মাঠ সংরক্ষণ, নতুন মাঠের ব্যবস্থা এবং খেলাধুলার উপকরণ সরবরাহে কাজ করবো। পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণের চেষ্টা থাকবে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে মোবারক পালোয়ান বলেন, বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণদের জন্যে অনুপ্রেরণার একটি বড়ো উৎস। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা তাদের ঐতিহ্যগত নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে বিশ্ববাসীকে আবারও মুগ্ধ করবে। দলটির অভিজ্ঞতা, তারুণ্য এবং আত্মবিশ্বাস বিবেচনায় আমার দৃঢ় বিশ্বাস, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়