বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২২:৪২

হাজীগঞ্জে আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে চুরি

হাজীগঞ্জে আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে চুরি
আলমগীর কবির

হাজীগঞ্জ উপজেলার আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে সোমবার (৮ জুন ২০২৬) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্লাস রুমের ৩টি ফ্যান ও নিরাপদ পানির ফিল্টারের পাইপ চুরি হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মো. আ. রব খোকন বিএসসি বলেন, গত ৮ জুন দিবাগত রাতে ক্লাস রুম থেকে ৩টি ফ্যান এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পানি খাওয়ার জন্যে বসানো পানির ফিল্টারের পাইপ খুলে নিয়ে গেছে। তিনি আরও জানান, গত এক বছরের বিভিন্ন সময়ে ধাপে ধাপে ২৭টি ফ্যান চুরি হয়েছে স্কুল থেকে। তিনি বলেন, স্কুলটি প্রতিষ্ঠা করার পর থেকেই স্কুলের লোহার বেঞ্চ, টেবিল ও অন্যান্য জিনিসপত্র প্রায় সময়ে চুরি হয়ে যায়। আমরা স্কুলটি প্রতিষ্ঠা করেছি এলাকায় শিক্ষার মান বৃদ্ধির জন্যে। কিন্তু একটি কুচক্রী মহল বার বার স্কুলে চুরি করে স্কুলের সুনামকে খারাপভাবে এলাকার মানুষের কাছে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজীগঞ্জ থানা পুলিশকে এ ব্যাপারে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়