বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ২০:২২

শাহরাস্তিতে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন সচল করতে মাঠকর্মীদের ছুটি বাতিল, কাজে যোগ দেয়ার নির্দেশ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন সচল করতে মাঠকর্মীদের ছুটি বাতিল, কাজে যোগ দেয়ার নির্দেশ

বুধবার (২৭ মে ২০২৬) সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ লাইন সচল করতে পল্লী বিদ্যুতের ছুটিতে থাকা মাঠ কর্মীদের কাজ যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন সামস্ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম ঈদের ছুটিতে থাকা সকল মাঠকর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। সকলের কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে দেয়া হয়েছে। এদিকে বুধবার সকালে আকস্মিক ঝড়ে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে প্রায় ৫০ টির অধিক স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এছাড়াও বেশ ক'টি খুঁটি ভেঙে গেছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে সকাল ৯ টা থেকে উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাতের মধ্যে বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়