বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:০৫

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযান

অনলাইন জুয়াড়ি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
অনলাইন জুয়াড়ি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক দুটি অভিযানে ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) প্রথম অভিযানে এসআই আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই মো. শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ টামটা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টামটা এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া খেলারত অবস্থায় মো. রাশেদ (২৩), পিতা মো. কবির, সাং টামটা (পাটোয়ারী বাড়ি), থানা শাহরাস্তি, জেলা চাঁদপুরকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একইদিন দ্বিতীয় অভিযানে এসআই বেলায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সূচীপাড়া ইউনিয়নের শোরসাক এলাকায় একটি চা দোকানে অভিযান পরিচালনা করে আব্দুল জলিল (২৩), পিতা মৃত হারেজ মিয়া, সাং শোরসাক (আটিয়া বাড়ি), থানা শাহরাস্তি, জেলা চাঁদপুরকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়