সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৭:০০

অর্ধ শতাধিক কৃষক পেলো প্রশিক্ষণ

'বায়ো পেস্টিসাইডে বাড়বে ফলন, কমবে স্বাস্থ্যঝুঁকি'

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
'বায়ো পেস্টিসাইডে বাড়বে ফলন, কমবে স্বাস্থ্যঝুঁকি'

ফরিদগঞ্জ উপজেলায় কৃষিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ ও পরিবেশবান্ধব চাষাবাদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) উপজেলার আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে 'আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, বায়ো পেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফাহিম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. সেলিম মোল্লা, টেরিটরি সেলস অফিসার মো. আলমগীর হুসাইন, পিডিএস অফিসার বাসুদেব মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬২ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। তারা বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব কৃষি চর্চা আরও বিস্তৃত হবে এবং ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়