প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২০:০১
জেলা কারাগারে উৎসবমুখর পরিবেশে বন্দীদের ঈদ উদযাপন

চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের জন্যে বিশেষ খাবার, আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়। শনিবার (২১ মার্চ ২০২৬) ঈদের দিন সকালের নাস্তায় সেমাই, পায়েস ও মুড়ি এবং দুপুরে উন্নতমানের পোলাও, খাসি ও গরুর মাংস, রোস্ট ও সালাদ পরিবেশন করা হয়। বন্দিদের পরিবারের আনা খাবার খাওয়ারও সুযোগ দেওয়া হয়।
|আরো খবর
কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের দিন বা পরবর্তী সময়ে বন্দিরা স্বজনদের আনা খাবার গ্রহণের পাশাপাশি ২০ মিনিট করে তাদের সাথে দেখা করার সুযোগ পান।
বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যে কর্তৃপক্ষ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এই ব্যতিক্রমী আয়োজন বন্দিদের প্রতিদিনের একঘেঁয়েমি দূর করে আনন্দের বার্তা দেয় এবং পরিবার থেকে দূরে থাকলেও উৎসবের আমেজ অনুভব করতে সাহায্য করে।
কারাগারে আটক কারাবন্দিরা চাইলেও পারে না পরিবারের সঙ্গে ঈদের উৎসব ভাগাভাগি করে নিতে। কারাবন্দিদের এই কষ্ট দূর করতে এবং তাদের উৎফুল্ল রাখতে চাঁদপুর জেলা কারাগারেও ছিলো নানা আয়োজন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে ঈদের বিশেষ কার্যক্রমের মধ্যে ছিলো :
(১) স্টাফ ও বন্দিদের ঈদের জামাত। (২) বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, সকালে পায়েস, মুড়ি, দুপুরে পোলাও ভাত, গরু/খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, কোমল পানীয়, পান সুপারি, রাতে সাদা ভাত, আলুর দম, রুই মাছ। (৩) কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে প্রীতি ভোজ, মেন্যু : পোলাও ভাত, গরু/ খাসির মাংস, মুরগির রোস্ট, কোমল পানীয়।
(৪) কারাবন্দী মধ্যে প্রীতি ভলিবল খেলার আয়োজন। (৫) কারাবন্দীদের পরিবেশনায় কারাভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
(৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর মো. নাজমুল ইসলাম সরকার কর্তৃক বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ।
(৭) সর্বশেষ জেলা ম্যাজিস্ট্রেট বন্দিদের উদ্দেশ্যে প্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা। এছাড়াও চাঁদপুর জেলা কারাগারের জেলার মো. জুবাইর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন,
“বন্দিদের মানসিক স্বস্তি ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে।” এ ধরনের মানবিক উদ্যোগ বন্দিদের মনে নতুন আশা জাগায় এবং সংশোধনের পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখে।
সব মিলিয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরেও বন্দিদের ঈদুল ফিতর উদযাপন সম্পন্ন হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে কারা বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ছবি ক্যাপশন- চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের ঈদ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর মো. নাজমুল ইসলাম সরকার।পাশে অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখছেন জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা।








