প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৪২
জেলা কারাগারে বন্দিদের সাথে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) চাঁদপুরেও নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। এ দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও মেলায় চাঁদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ অংশগ্রহণ করে। বিকেলে জেলা কারাগারের বন্দিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা কারাগারের ভেতরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
|আরো খবর
জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত কারাবন্দি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক এ মতবিনিময় সভায় বিচারকবৃন্দ এবং জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঁঞা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিনা বিচারে আটক কিংবা অসচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচারপ্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার।








