বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি ও জামায়াতসহ জাপা-আওয়ামীপন্থী আইনজীবীরা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি ও জামায়াতসহ জাপা-আওয়ামীপন্থী আইনজীবীরা
চৌধুরী ইয়াসিন ইকরাম

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার)। এ নির্বাচন উপলক্ষে তফসিল অনুযায়ী আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন সংগ্রহকারী ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা আজ দুপুর ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে। এবারের নির্বাচনে ১১টি পদে ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ জাপা-আওয়ামীপন্থী ২১ জন আইনজীবী।

নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মনোনয়নপত্র সংগ্রহ করেন সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীর পক্ষসহ অন্য প্রার্থীরা। প্রার্থীর পক্ষের আইনজীবীরা ও প্রার্থীরা জেলা আইনজীবী সমিতির প্রধান হিসাবরক্ষক ফারুক গাজীর নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, বুধবার সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন -বাশার, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের ২ সেট মনোনয়নপত্র উত্তোলন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র তোলেন বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিনিয়র আইনজীবী অ্যাড. এসএম নাজিমুল্লা বাপ্পি ও সাধারণ আইনজীবী সমর্থিত (পূর্ণাঙ্গ প্যানেলের) মনোনয়নপত্র উত্তোলন করেন অ্যাড. মামুন মিয়াজী।

বৃহস্পতিবার ২য় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিনিয়র আইনজীবী অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাড. শিরিন আকতার সুপ্তা, অ্যাড. শেখ মো. জাহাঙ্গীর আলম, অ্যাড. জাকির পাটওয়ারী, অ্যাড.আ. মান্নান মিয়াজী, অ্যাড. বশির আহমেদ বেপারী, অ্যাড. উম্মে হানী, অ্যাড. সফিকুল ইসলাম রনি, অ্যাড. হেলাল উদ্দীন আহমেদ, অ্যাড. মো. আতিকুর রহমান, অ্যাড. মহসিন খান, অ্যাড. মনির হোসেন, অ্যাড. মো. নজরুল ইসলাম, অ্যাড. খালেদ মোশারফ, অ্যাড. গোলাম কায়সার শামীম, অ্যাড. হারুনুর রশিদ (৩), অ্যাড. সাফায়েত হোসেন তালুকদার, অ্যাড. শহীদুল্লা মিজি, অ্যাড. ইমরান খান, অ্যাড. বিশ্বজিত কর রানা ও অ্যাড.মিজানুর রহমান সুজন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল, আপত্তি শুনানি ও মনোনয়ন প্রত্যাহার ১ মার্চ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।

নির্বাচনে পদগুলো হচ্ছে : সভাপতি, সহ-সভাপতি (২টি), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক (২টি), কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য (৪টি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়