বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮

জেলা প্রশাসনের অমর একুশে উদযাপন

জেলা প্রশাসনের অমর একুশে উদযাপন
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার অমর একুশের সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়