শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১

ফরিদগঞ্জের গুপ্টি ইউনিয়নে দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না

-------মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

ফরিদগঞ্জের মানুষ চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে গণসংযোগ ও ৬নং গুপ্টি ইউনিয়নে লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা বিল্লাল মিয়াজী বলেন, "অতীতে কোনো সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সঙ্গে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিলো, সে সময় বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি দেশকে আবার দুর্নীতি, নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাই, তাহলে তাদের ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দেবেন। জামায়াতে ইসলামী হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না।"

নতুন দেশ গড়তে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "৫৪ বছরের ব্যর্থতার রাজনীতির ইতিহাসের পর জীবনের বিনিময়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের জন্যে। তারই একটি প্রতিফলন হচ্ছে, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ পরিবর্তনের পক্ষে মানুষের গণজোয়ার এবং ঢেউ।"

তিনি আরো বলেন, "জামায়াতে ইসলামী দেশে নৈরাজ্য চায় না। আমরা হত্যা ও লুটের রাজনীতি চাই না। আমরা জনগণের হানাহানির রাজনীতি চাই না। আমরা অধিকারহীনতার রাজনীতি চাই না। ফ্যাসিবাদ এবং আধিপত্যের রাজনীতির কোনোটাই আমরা চাই না। আমরা দেশের শান্তি চাই, আমরা চাই শান্তির রাজনীতি। আমরা ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করবো। এটা আমাদের কথার কথা না, এটা আমাদের পরীক্ষিত সত্য। ২০০১ সালের নির্বাচনের পর ৪৪ জন মন্ত্রী ছিলেন, এর মধ্যে জামায়াতের দুজন ছিলেন। সেই সময়ে এই দুজনের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া পায়নি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আ. মান্নান খাঁন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মাওলানা সিদ্দিকুর রহমান, জামিরুল ইসলাম বিএসসি সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল করেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়