শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০

ফরিদগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন পথসভা

আগামীর বাংলাদেশ ধানের শীষের মধ্যেই গেঁথে রয়েছে

................... বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো।।
আগামীর বাংলাদেশ ধানের শীষের মধ্যেই গেঁথে রয়েছে
ফরিদগঞ্জ পৌর এলাকার পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

যারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে, বেগম খালেদা জিয়াকে মায়ের মতো দেখে, তারেক রহমানকে তারুণ্যের প্রতীক ও আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে চিন্তা করেন, যারা মনেপ্রাণে বিএনপি করেন, তারা কখনওই ধানের শীষের বাইরে যেতে পারেন না। ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এখনও যারা দিবাস্বপ্নে বিভোর, তাদেরকে বলছি, স্বপ্ন শেষে দেখবেন আপনি আগের স্থানে রয়েছেন। কিন্তু আমরা যারা ধানের শীষের কর্মী তারা সামনের দিকে এগিয়ে চলছি। কারণ আমাদের এখন সামনে এগুনোর সময়। তাই আপনারা সময় নষ্ট না করে ধানের শীষের ছায়াতলে চলে আসুন। কারণ দেশে দেড় যুগ পর আবার ভোট দেয়ার সুযোগ এসেছে। এই সুযোগে যেনো আমরা এবং আমাদের মা-বোনরা অবহেলায় ভুল পথে না ফেলি, সে ব্যাপারে সকলকে সতর্ক করুন। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ ধানের শীষের মধ্যেই গেঁথে রয়েছে। যেই বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা চলে যাবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি বিষয়ক সহায়তা পাবেন। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসা সুবিধা পাবেন। বেকারদের কর্মসংস্থান হবে। মানুষের অভাবের দিন শেষ হবে। আর যারা দান খয়রাত করে এখন বিনিময়ে ভোট চায়, তাদের কাছে যেতে হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়