বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

রাজনীতি ক্ষমতার জন্যে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে

...............অ্যাড. মো. শাহজাহান মিয়া

সংবাদদাতা
রাজনীতি ক্ষমতার জন্যে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের জেলা সেক্রেটারী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় দারুসসালাম জামে মসজিদে নামাজ শেষ করে ওয়ার্ডের গাজী সড়ক থেকে গণসংযোগ শুরু করে দক্ষিণ গুনরাজদী কোব্বাত আলী মাদ্রাসা মাঠে উঠান বৈঠক করে

অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, আমি এই এলাকায় বড় হয়েছি, এখনো আমার বড়োভাই সহ আত্মীয়স্বজনরা এখানকার বাসিন্দা। এখানকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা আমি ভালোভাবেই জানি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, ইনশাল্লাহ আমি এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ সকল নাগরিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্যে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আমি নির্বাচিত হলে এ এলাকাকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো। উঠান বৈঠক শেষে তিনি মিছিল সহকারে মধ্য ইচলী পাকা মসজিদ সংলগ্ন নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এরপর পুনরায় পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে তাদের সমর্থন কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, সহ-সেক্রেটারী সজিব খান, শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুস শুকুর মস্তান, জাহাঙ্গীর আলম, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক তামিম খান,

এনসপি নেতা শাহআলম, খেলাফত মজলিসের শহর সেক্রেটারী

মো. রফিকুল ইসলাম, ১১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মো. শরিফ খান প্রমুখ। উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, মঞ্জুর হোসাইন, দেলোয়ার হোসেন ভুঁইয়া, আমির খলিফা, খাজা আহমদ খলিফা, আলমগীর খলিফা, বিএম হারুন, সোহেল বেপারী, সোলেমান খান, শ্রমিক নেতা মমিন মিজি, শাহাদাত মীর, আ. রাজ্জাক খান, সাদ্দাম হোসেন, মনির গাজী, ছাত্রনেতা রায়হান মস্তান, ফাহাদ, ইমরান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়