প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০
বিশেষ কম্বিং অপারেশন
মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে অবৈধ ৬টি জাল জব্দ ও ১১ টি জাগ উচ্ছেদ

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার মেঘনা নদীর আমিরাবাদ, জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি বেহুন্দী জাল ও ৩টি মশারি জাল জব্দ করা হয় এবং শিকিচর এলাকায় ১১টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত বাঁশ নিলামে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, জাটকাসহ যে কোনো ধরনের পোনা মাছ ধরা বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চলছে। অবৈধভাবে মাছ ধরা বন্ধ করা না গেলে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।








