প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেলে বাড়ি থেকে চাঁদপুর যাওয়ার পথে চরবাগাদী পাম্প হাউস এলাকায় আসলে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার সুস্থতার জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।








