প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:০৫
নিরাপদ সড়ক আন্দোলন চাঁদপুর জেলার ইফতার মাহফিল

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাঁদপুর সরকারি কলেজ মাঠে সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি সাকিবুল ইসলাম রানা।
সাধারণ সম্পাদক অরাফ গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জাকির হোসেন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁদপুর কলেজের সভাপতি সাইফুদ্দীন হিশাম, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি কলেজের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাতুল ও ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন চাঁদপুর যুব রেড ক্রিসেন্টের প্রধান উমর বিন ইউসুফ, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব মাহবুবুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনটির সহ- সাংগঠনিক সম্পাদক আহমেদ ফরহাদ, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, দফতর সম্পাদক আফসার আহমেদ,
পরিবহন ও অবকাঠামো সম্পাদক আশিক, ক্রীড়া সম্পাদক বায়জিদ বেপারী, সিনিয়র সদস্য রবিউল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা কবির হোসেন।








