প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৯:৫০
সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি জি এম ফজলুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
|আরো খবর
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইফতারের আগে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যকালে তিনি স্ত্রী, দু ছেলে দু মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন জন্যে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি হারালো একজন অভিজ্ঞ, আদর্শবান ও জননিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি সারাজীবন জনগণের কল্যাণে কাজ করে গেছেন।








