বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:২৫

নতুন কুঁড়ি স্পোর্টস' এপ্রিল-২০২৬ বাস্তবায়নে মাউশির বিশেষ নির্দেশনা

বিশেষ প্রতিবেদক
নতুন কুঁড়ি স্পোর্টস' এপ্রিল-২০২৬ বাস্তবায়নে মাউশির বিশেষ নির্দেশনা

তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য দক্ষ করে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস' এপ্রিল-২০২৬ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সকল আঞ্চলিক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৬ মার্চ, ২০২৬ তারিখে মাউশি’র শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

কর্মসূচির মূল লক্ষ্য ও ইভেন্টসমূহ:

চিঠির তথ্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে মূলত ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা হবে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত সাতটি বিভাগ হলো: ১. ফুটবল ২. ক্রিকেট ৩. কাবাডি ৪. অ্যাথলেটিক্স ৫. ব্যাডমিন্টন ৬. দাবা এবং ৭. মার্শাল আর্ট।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব:

সারাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে প্রতিযোগিতার সফল আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।

সরকার মনে করছে, এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের মেধাবী শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়