শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:৪৬

জনমত জরিপে মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক পাটোয়ারী এগিয়ে

জনমত জরিপে মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক পাটোয়ারী এগিয়ে
সোহাঈদ খান জিয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন মৈশাদী ইউনিয়নে উত্তাপ ছড়াচ্ছে। প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশলাদি বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বর্তমান প্রেক্ষাপটে সাধারণ ভোটারদের মুখে মুখে একটাই নাম—বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও জনমত জরিপে তিনি অন্য প্রার্থীদের তুলনায় জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটোয়ারীই তাদের প্রথম পছন্দ।

এ সময় ভোটাররা জানান, একজন সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতা হিসেবে মানিক পাটোয়ারীকে তারা আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারে দেখতে চান। সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। তাঁর পিতার রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যকে ধারণ করেই তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি পূর্বে চেয়ারম্যান থাকাকালীন শুধু সরকারি সেবাই নিশ্চিত করেননি, বরং ব্যক্তিগত তহবিল থেকেও সাধ্যমতো মানুষের সেবা করেছেন। বিশেষ করে, বৈশ্বিক মহামারী করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছিলেন।

স্থানীয় ভোটারদের প্রত্যাশা, মানিক পাটোয়ারী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে মৈশাদী ইউনিয়ন একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর হবে। সাধারণ মানুষের আত্মবিশ্বাস—"আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা মানিক পাটোয়ারীকে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়