শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১:২৯

ছারছীনার পীর ছাহেব ১ দিনের সফরে চাঁদপুর আসছেন

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মুফতি আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন ১ দিনের সফরে চাঁদপুরে আসছেন। এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই ২০২৬) বাদ জোহর হতে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।

পীর ছাহেব চাঁদপুরে ৩০টি দীনিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে এবং জমইয়াতে হিযবুল্লাহর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে চাঁদপুর শহরের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে বৈঠক করবেন। এছাড়া ভক্ত মুরিদানদের সাথে তরিকতের ছবক বিষয়ে কথা বলবেন।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. মমিনুল ইসলাম খান ছারছীনা পীর ছাহেবের মাহফিলে যোগদান করতে সকল দ্বীনদার মুসলমান ভাইকে আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়