শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ২১:১৫

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সফার শীঘ্রই করা হবে

-----শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

মো. নাছির উদ্দিন।।
বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সফার শীঘ্রই করা হবে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সফার শীঘ্রই করা হবে। সব কিছু রেডি হয়েছে, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শীঘ্রই ট্রান্সফার শুরু করা হবে।

শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কচুয়ার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার এবার করা হবে। সবকিছু রেডি করেছি। এখন কমিটিগুলে হচ্ছে, সেটা অবশ্যই করবো এবং শিগগিরই করবো। এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩ শ' শিক্ষক উত্তীর্ণ হয়েছে। তা অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি চিন্তা করেছি। কিছু শর্ত দিয়ে তাদেরকে যোগদান করাবো। চাকুরির বিধিমালায় যে শর্তগুলো রয়েছে সেগুলো দিয়েই তাদেরকে যোগদান করানো হবে বলেও জানান মন্ত্রী।

আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে এক এক গোলে ড্র করে। পরে টাই ব্রেকারে জয়লাভ করে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া বালিকাদের মধ্যে ১-০ গোলে শিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দল বিজয়ী হয়।

মন্ত্রী পরে স্ত্রী নাজমুন নাহার বেবী ও কন্যা তানজিনা নাহার হককে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরীনা আক্তার, শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়