শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮

নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হককে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

শাহরাস্তি ব্যুরো
নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হককে শাহরাস্তি প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার মার্ক ল্যান্ড পার্কের রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের নেতৃত্বে সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় সাংবাদিকরা উপস্থিত থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। হাজীগঞ্জ ও শাহরাস্তির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা করেন, নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হাজীগঞ্জ ও শাহরাস্তিকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলবেন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সাংবাদিক জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, আবু মূসা আল শিহাব, হাসান আহমেদ, আহসান হাবীব, মোসাদ্দেক হোসেন জুয়েল, ফিরোজ বেপারী, আবু হানিফ, রকি চন্দ্র সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়