প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৭
চাঁদপুরে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

চাঁদপুরে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৩টি। আর ‘না’ ভোট পেয়েছে ৮০ হাজার ৯৪৯টি।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৪৩টি। আর ‘না’ ভোট পেয়েছে ৬২ হাজার ৮৭৪টি।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৪৬টি। আর ‘না’ ভোট পেয়েছে ৯৮ হাজার ৩০৯টি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৯ টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫টি। আর ‘না’ ভোট পেয়েছে ৫৪ হাজার ৫১৯টি।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৯ টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৭টি। আর ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ২০ হাজার ৬৬৭টি।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। সূত্র : কালের কণ্ঠ







