প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৪
হাজীগঞ্জে চেয়ার মার্কার জনসভা ও গণমিছিল
অমরা বিজয়ী হলে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করবো
---------- সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত চেয়ার প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী বলেন, চেয়ার বিজয়ী হলে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও হাজীগঞ্জ বাজারের যানজট নির্মূল করবো। শুধুমাত্র দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলেই দেশ সোনার দেশে পরিণত হবে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন ও সকল গণঅভ্যুত্থানকে যারা হৃদয়ে লালন করেন তারাই চেয়ার মার্কায় ভোট দেবেন। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বাংলাদেশের নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখে, দেশপ্রেমিকরা কখনো তা হতে দিবে না।
তিনি আরো বলেন, সমাজ ও রাষ্ট্রের শান্তির লক্ষ্যে কোরআন-সুন্নাহ্ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। যারা এজিদি ইসলামে বিশ্বাস করে তারা কখনো শান্তির ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা যেভাবে কারবালায় ৭২ জন আওলাদে রাসূল (দ.) কে শহীদ করেছেন তারা একইভাবে বাংলাদেশে সূফিবাদী ইসলাম তথা শান্তির ইসলাম ধ্বংস করবে। তারা মূলত জিন্দা শয়তান। এজন্যে নিজেদের বেহেশতে যাওয়ার অনুমতি না থাকলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমকে বেহেশতে নিতে চায়!
বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, দপ্তর সম্পাদক মো. মঈনুদ্দিন চৌধুরী হালিম।
সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী।
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচিব মো. মনজুর আলমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মো. সাখাওয়াত হোসেন মিয়াজী ও নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মো. মোবারক বিন তৈয়্যব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মো. আব্দুর রাহীম, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তালুকদার, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা যুগ্ম আহবায়ক মো. মোস্তফা কামাল মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. নেয়ামুল ইসলাম, সহ-সভাপতি মো. মমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক খাজা মো. নুরুল আমিন, ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. মারুফ বিল্লাহ্ প্রমুখ। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।








