সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫২

চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার নির্বাচনী বিশাল গণমিছিল

অনলাইন ডেস্ক
চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার নির্বাচনী বিশাল গণমিছিল

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার উদ্যোগে নির্বাচনী বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশ শুরু হয়। পরে মিছিল শুরু হয়ে জোড়পুকুর পাড়, নতুনবাজার, হাজী মহসিন রোড, চাঁদপুর সরকারি কলেজের সামনে দিয়ে তালতলা হয়ে বাসস্ট্যান্ড গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, বিগত সময়ে আমি চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, কেউ বলতে পারবে না আমার মাঝে কোনো দুর্নীতি অথবা স্বজন প্রীতি অথবা দলীয়করণ কেউ দেখতে পেয়েছে। আলহামদুলিল্লাহ, সেই অভিজ্ঞতা থেকেই চাঁদপুর ও হাইমচরবাসীর সেবা করতে চাই। নিরাপদ চাঁদপুর গড়তে চাই। সকল নাগরিক দাঁড়িপাল্লার প্রার্থীর কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। চাঁদপুরকে আমরা মহানগরীতে রূপান্তর করতে চাই।

তিনি আরো বলেন, আমরা আপনাদেরকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবো। নিরাপদ চাঁদপুর আপনাদেরকে উপহার দেবো। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সকলকে নিয়ে সাম্যের বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের নারী পুরুষ সুন্দরভাবে বসবাস করবে। বাংলার মাটিতে আমরা সন্ত্রাসী ও চাঁদাবাজদের দেখতে চাই না, আমরা সকলেই শান্তি চাই।

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সহ-সভাপতি মাও. মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী প্রভাষক আবুল কালাম আজাদ ও এনসিপির জেলা আহ্বায়ক মাহবুব আলম।

আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইমসহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়