প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫
পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পুরাণবাজারে ধানের শীষের নির্বাচনী মিছিল

চাঁদপুর -৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচন উপলক্ষে চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পুরাণবাজারে ধানের শীষের বিশাল মিছিল হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে পুরাতন ফায়ার সার্ভিস থেকে শুরু করে মিছিলটি মধ্য শ্রীরামদী বউ বাজার, হরিসভা, মদিনা মসজিদ হয়ে রনাগোয়াল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় 'মানিক ভাইয়ের ধানের শীষ, চারিদিকে একই আওয়াজ, জিতবে এবার ধানের শীষ' স্বেচ্ছাসেবক দলের এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর খান, ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম হাওলাদার, আলম খান, আক্তার হোসেনসহ আরো অনেকে।
নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।








