প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪
চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রচারণা
নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না
----নূরুল হক সরকার (সিআইডি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণা করছেন দেশের প্রথম নারী পৌর চেয়ারম্যান আমেনা বেগম ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল হক সরকার(সিআইডি) । প্রচারণার ধারাবাহিকতায় শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) পৌরসভার শিকিরচর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তাঁরা।
|আরো খবর
গণসংযোগ চলাকালে রাস্তার দু পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নুরুল হক সরকার সিআইডি ও আমেনা বেগম।
নুরুল হক সরকার বলেন, চাঁদপুর-২ আসনে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে । সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকতে হবে ।নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।
গণসংযোগে অংশ নেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পী, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মো. ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, বাবু, ছাত্রদল নেতা হাসান প্রমুখ। এ ছাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ এবং ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।








