শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০০

ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জমিয়তের প্রস্তুতি সভা

সংবাদদাতা।।
ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জমিয়তের প্রস্তুতি সভা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বিএনপি জোট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে চাঁদপুর জেলা জমিয়তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ভোটার উপস্থিতি ব্যাপক আকারে নিশ্চিত করতে হবে। এজন্যে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে পথেঘাটে, মাঠে-ময়দানে, শহরের অলি-গলি ও গ্রামেগঞ্জে সক্রিয়ভাবে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে জনসমর্থন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ শেখ ফরিদ আহমেদ মানিক বিজয়ী হলে আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকসহ সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা রেখে নির্বাচন পর্যন্ত মাঠে সক্রিয় থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের জেলা সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি সাব্বির আহমেদ, জমিয়ত সদস্য ওবায়দুল্লাহসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দুপুরে এই বিশেষ পরামর্শ ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় আগামী দিনের গণসংযোগ, ভোটার উদ্বুদ্ধকরণ ও মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়